দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে ৬০ দিনের যুদ্ধবিরতি কার্যকর থাকায় হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল উল্লেখযোগ্যভাবে বেড়েছে। তবে যুদ্ধের আগের তুলনায় চলাচল এখনও অনেক কম।
ফিন্যান্সিয়াল টাইমসের এক প্রতিবেদনে বলা হয়েছে, সামুদ্রিক পর্যবেক্ষণ প্রতিষ্ঠান সিগন্যালের তথ্য অনুযায়ী, সাত দিনের চলমান গড় হিসাবে ১ জুলাই উপসাগরে প্রবেশ ও প্রস্থানকারী শনাক্তযোগ্য জাহাজের দৈনিক সংখ্যা বেড়ে আটে পৌঁছেছে। সংঘাত চলাকালে এই সংখ্যা বেশির ভাগ সময়ই ছিল মাত্র এক থেকে দুই।
তথ্য বিশ্লেষকদের মতে, এই বৃদ্ধি থেকে বোঝা যায়, জাহাজ মালিকরা এখন মনে করছেন কৌশলগত এই নৌপথ দিয়ে চলাচলে হামলার ঝুঁকি আগের তুলনায় কমেছে।
তবে হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল এখনও যুদ্ধ-পূর্ব সময়ের স্বাভাবিক পর্যায়ে ফিরতে পারেনি।
লয়েডস লিস্ট ইন্টেলিজেন্সের তথ্য অনুযায়ী, ২৮ জুন পর্যন্ত এক সপ্তাহে উপসাগরে প্রবেশ ও প্রস্থানকারী মোট জাহাজের সংখ্যা, ‘ডার্ক ভয়েজ’সহ, বেড়ে ২৫৮-এ পৌঁছেছে। মার্চে সংঘাত শুরুর প্রথম সপ্তাহে এ সংখ্যা ছিল মাত্র ৪১।
যুক্তরাষ্ট্র ইরানের বিরুদ্ধে সামরিক অভিযান শুরুর আগে বিশ্বের মোট তেল ও গ্যাস পরিবহনের প্রায় এক-পঞ্চমাংশ হরমুজ প্রণালি দিয়ে যাতায়াত করত। সে সময় প্রতিদিন গড়ে প্রায় ১৩৫টি জাহাজ এই গুরুত্বপূর্ণ নৌপথ ব্যবহার করত।
সূত্র: আল-জাজিরা
/অ